প্রথমবারের মতো বাংলাদেশের কোনো আলোকচিত্রী হিসেবে পিনু রহমান পেয়েছেন হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার। এই পুরস্কারের ১৫তম আসরে ‘ফ্যামিলি’ (পরিবার) থিমে গ্র্যান্ড পুরস্কার জয় করেছেন বাংলাদেশের এই শৌখিন আলোকচিত্রী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার সর্বোচ্চ পুরষ্কার এটি।মঙ্গলবার দুবাইয়ের সময়ে রাত আটটার দিকে এই পুরষ্কার ঘোষণা করা হয়।
‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের আলোকচিত্রের জন্য এই পুরস্কার পেয়েছেন পিনু রহমান। আলোকচিত্রে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন একটি পরিবারের পাঁচ সদস্য। ঘরবাড়ি, সম্পদ কিংবা আশ্রয় হারিয়ে গেলেও পরিবারের বন্ধন ও ভালোবাসা যে অটুট থাকে, সেই মানবিক বার্তাই ছবির মাধ্যমে তুলে ধরেছেন তিনি।আন্তর্জাতিক এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত পিনু রহমান।
তিনি বলেন, ‘বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি।
সূত্র: প্রথম আলো