ইসরায়েলের নতুন পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠানে উত্তেজনা দেখা দিয়েছে। অনুষ্ঠানে দেশটির আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর উদ্দেশে কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভির কটূক্তি করেন। আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা ঘিরে একে অপরের উদ্দেশে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার ঘটনাও ঘটে।মঙ্গলবার ছিল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নতুন সদস্যদের শপথ নেওয়ার দিন।
এবারের নির্বাচনে দুটি আরব দল—জয়েন্ট লিস্ট ও রাআম একত্রে ১৯ আসন পেয়েছে। এই ফল ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন। নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩ আসন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের বিরোধী জোট পেয়েছে ৪৮ আসন।নেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে অন্তত ৬১ আসন পেতে হয়। তবে কেউই এত আসন না পাওয়ায়, এখন সরকার গঠনের জন্য আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে নেতানিয়াহু ও আইজেনকট—দুই শিবিরেরই কিছু নেতা আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠনের বিষয়টি গভীর সন্দেহের চোখে দেখছেন।মঙ্গলবার নতুন পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনকে উদ্দেশ করে বেন গভির চিৎকার করে বলেন, ‘তিনি কার প্রতি আনুগত্যের শপথ নিচ্ছেন, হামাসের প্রতি?’ এর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি আবার লেখেন, ‘যে অনুগত নয়, তাঁর ইসরায়েলি নেসেটে থাকার...
সূত্র: প্রথম আলো