ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো অনুষ্ঠানে এবারের অতিথি রেজা খান। প্রকৃতি–প্রাণির সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক। তিনি সংযুক্ত আরব আমিরাতে দু্বাই চিড়িয়াখানার দায়িত্ব সামলেছেন ৩৫ বছর। শিক্ষকতা, সাংবাদিকতাও করছেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। দীর্ঘ এই সাক্ষাৎকারে শৈশব থেকে শুরু করে জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাউন সিমেন্ট ‘অভিজ্ঞতার আলো’ অনুষ্ঠানে।
আজ আমরা পেয়েছি একজন বিশিষ্টজন, বিশেষজ্ঞজন, যিনি প্রাণী ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, প্রাণিবিদ্যার বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ড. রেজা খান। স্যার, আপনাকে আমাদের এই বিশেষ কথোপকথনের অনুষ্ঠানে স্বাগত জানাই। রেজা খান: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এ অনুষ্ঠানে যুক্ত করার জন্য। আমরা আমাদের অগ্রগণ্যজনদের কাছেই যাই, অগ্রজজন এবং প্রথমে শৈশবের গল্প জিজ্ঞেস করি। আপনার আসল জন্মসালটা কত স্যার?
রেজা খান: আমার সার্টিফিকেটের বাইরে জন্মসাল হলো ১৭ নভেম্বর ১৯৪৫।তার মানে প্রায় ৮১ বছর।
সূত্র: প্রথম আলো