দাসপ্রথা অবসানের ২০০ বছর পেরিয়ে গেছে অনেক আগেই, এ লেখাটিও প্রকাশিত হয়েছিল আজ থেকে প্রায় কুড়ি বছর আগে, ২০০৮ সালের ৪ জানুয়ারি প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে। এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।ইংল্যান্ডের পার্লামেন্টে দাসপ্রথা বিলোপ আইন পাস হয় দুই শ বছর আগে। কী ছিল দাসপ্রথা, কেমন ছিল দাসেদের জীবন?
এসব নিয়েই বর্তমান রচনা প্রাগৈতিহাসিক আমলে এর জন্ম হলেও দাসপ্রথা প্রাতিষ্ঠানিক রূপ নেয় ইতিহাসের উষালগ্নে, যখন সংগঠিত সমাজে কৃষিকর্মে উন্নতি অর্জন করা সম্ভব হয়। নিজের দেশের চেয়ে বিদেশে হামলা করে মানুষ ধরে দাস বানানো হতো। কোনো কোনো সময় বিশেষ কিছু অপরাধের জন্য দোষী ব্যক্তিকে শাস্তি হিসেবে দাসত্বদশা ভোগ করতে হতো। অনেক সময় ঋণ পরিশোধের জন্য নিজেকে বা নিজের পরিবারের কাউকে দাস হিসেবে সমর্পণ করতে হতো।
প্রাচীন সভ্যতায় দাসপ্রথা একটা গ্রহণযোগ্য ব্যবস্থা ছিল।
সূত্র: প্রথম আলো