আগামী ১০ বছর পর বাংলাদেশের শ্রমবাজারে নারীদের আমরা কোথায় দেখতে চাই? তাঁরা কি তখনো প্রধানত কৃষি, তৈরি পোশাকশিল্প, ক্ষুদ্র ব্যবসা ও অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত থাকবেন? নাকি তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, আর্থিক খাত, গবেষণা, আধুনিক উৎপাদনশিল্প এবং উচ্চপর্যায়ের ব্যবস্থাপনায় তাঁদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়বে?
তাঁরা কি শুধু কাজের সুযোগ পাবেন, নাকি ভালো বেতন, চাকরির নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও পেশাগত উন্নতির সুযোগও পাবেন? আগামী দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এসব প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।অগ্রগতি ও সীমাবদ্ধতা বাংলাদেশে নারীর শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তৈরি পোশাকশিল্পে নারীর কর্মসংস্থান দেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সূত্র: প্রথম আলো