ড. মুহাম্মদ তাজাম্মুল হকইসলামে নারীর গাড়ি চালানো নিয়ে আলোচনার শুরুতে একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করা যায়—গাড়ি চালানো কি ইসলামে নিষিদ্ধ কাজ, নাকি এর বিধান নির্ভর করবে গাড়ি চালানোর সঙ্গে যুক্ত অন্যান্য পরিস্থিতির ওপর?কোরআন-হাদিসের মূল পাঠ এবং ফিকহের (ইসলামি আইনবিজ্ঞান) মূলনীতির আলোকে বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায়, নারীর গাড়ি চালানোকে সরাসরি নিষিদ্ধ বলার মতো সুস্পষ্ট প্রমাণ নেই।বরং নবীজির যুগে নারীদের বিভিন্ন বাহন ব্যবহারের সুস্পষ্ট দৃষ্টান্ত রয়েছে।নবীযুগে নারীর বাহন ব্যবহার নবীজির সময়ে নারীরা উট বা ঘোড়ার মতো বাহন ব্যবহার করতেন।
এ সংক্রান্ত কয়েকটি হাদিস থেকে বিষয়টি স্পষ্ট হয়:১. উষ্ট্রারোহী নারী: মহানবী (সা.) বলেছেন, ‘উষ্ট্রারোহী নারীদের মধ্যে কোরাইশ বংশীয় নারীরা সর্বোত্তম। তারা শিশুদের প্রতি স্নেহশীলা এবং স্বামীর মর্যাদা রক্ষার্থে উত্তম হেফাজতকারিণী।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫২৭)২. বাহন পরিচালনায় সতর্কতা: একবার নবীজি সফরে ছিলেন। আনজাশা নামের একজন উটচালক দ্রুত উট চালাচ্ছিলেন এবং সেই উটগুলোর ওপর নারীরা ছিলেন।
তখন মহানবী (সা.) তাকে বললেন, ‘আনজাশা, ধীরে চলো; এঁরা তো কাচের পাত্রসদৃশ (নারী)।’ (সহিহ বুখারি, হাদিস: ৬১৬১)লক্ষণীয় বিষয় হলো—এসব ঘটনায় নারীদের বাহনে আরোহণকে নিষিদ্ধ করা হয়নি; বরং বাহন পরিচালনার পদ্ধতি ও নারীদের নিরাপত্তার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।সহিহ মুসলিম, হাদিস: ২৫২৭উষ্ট্রারোহী...
সূত্র: প্রথম আলো