পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে আগের ম্যাচে ৩ উইকেটের হারে সেমিফাইনালে ওঠার পথ খুব কঠিন হয়ে উঠেছিল ভারতের যুবাদের জন্য। গতকাল ওমানে আল আমারাত ক্রিকেট গ্রাউন্ডে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জিততেই হতো ভারত অনূর্ধ্ব–১৯ দলকে। আর্যবীর শেবাগ এমন ম্যাচেই বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেঞ্চুরি করবেন।বাবার মতোই ওপেনিংয়ে নেমে সেই প্রতিশ্রুতি আর্যবীর কীভাবে রেখেছেন সেটা বলে দিচ্ছে তাঁর স্কোর।
৭ ছক্কা এবং ১৭ চারে ১৬৮ বলে ১৬০ রান। এর মধ্যে ১১০ রান এসেছে বাউন্ডারি থেকে। আর্যবীরকে তাই আপাতত শেবাগ ‘মিনি ভার্সন’ বললে মোটেও বাড়িয়ে বলা হয় না!আগে ব্যাটিংয়ে নেমে আর্যবীরের এ ইনিংসে ভর করে ৩০৯ রান তোলার পর ৭০ রানের জয়ে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে ভারত।উইকেট একটু চ্যালেঞ্জিং হওয়ায় আর্যবীরের শুরু অবশ্য শেবাগসুলভ ছিল না। প্রথম রানের দেখা পেয়েছেন ১৪তম বলে।
অন্তত ৪০ ওভার পর্যন্ত ক্রিজে থাকার সংকল্প থাকায় ‘ডট’ বল নিয়ে ভাবেননি।
সূত্র: প্রথম আলো