ভারতে এসে সোনিয়া গান্ধী প্রথম যে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন, সেটা খাবারের সঙ্গে মানিয়ে নেওয়া। ঝাল আর মসলাদার ভারতীয় খাবার একেবারেই খেতে পারতেন না। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। সোনিয়ার পছন্দের তালিকায় ঢুকেছে ভারতীয় খাবার। এমনকি এসব খাবার এখন তিনি বেশ ভালো রান্না করতেও পারেন। ভারতের বিভিন্ন অঞ্চলের খাবারের ধরন বিভিন্ন রকমের। পদগুলোর স্বাদও আলাদা আলাদা। এর মধ্যে সোনিয়ার পছন্দের খাবার কোনগুলো?
জবাবটা নিজেই দিয়েছেন তিনি। সোনিয়া বলেন, ‘বাঙালি আর গুজরাটি খাবার ছাড়া আমার এক দিনও চলে না।’ গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে সোনিয়ার আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। বইটিতে ব্যক্তিগত নানান কথা উঠে এসেছে। আছে সোনিয়ার পছন্দের খাবারের প্রসঙ্গও।সোনিয়ার সঙ্গে চোখাচোখি এড়িয়ে যান নরেন্দ্র মোদিবইটির প্রচারে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে পাশে নিয়ে একটি ভিডিওতে দেখা গেছে সোনিয়াকে।
ভিডিওতে খাবার নিয়ে নিজের চ্যালেঞ্জ ও পছন্দের কথা শোনান সোনিয়া।
সূত্র: প্রথম আলো