প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রথম সাক্ষাৎ হয় গত সেপ্টেম্বরে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। আর দ্বিতীয় সাক্ষাৎ চলতি নভেম্বরে, তুরস্কের আন্তালিয়ায়।দুই শীর্ষ নেতা আন্তালিয়ায় আন্তর্জাতিক ফোরামের ফাঁকে আলোচনা করেছেন।
দুই দেশের বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও তাঁরা কথা বলেছেন।আন্তালিয়ায় দুই শীর্ষ নেতার পাশাপাশি তুরস্কের ফার্ষ্ট লেডি এমিল এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। বিশ্লেষকদের মতে, দুই মাসের ব্যবধানে বাংলাদেশ ও তুরস্কের শীর্ষ নেতাদের বৈঠক শুধুই কূটনৈতিক যোগাযোগ নয়, এটি ঢাকার সঙ্গে আঙ্কারার সম্পর্ক কোন দিকে এগোচ্ছে, তারও ইঙ্গিত।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের মাঝামাঝি সময় থেকে দুই দেশের সম্পর্কের বাঁক পরিবতনের মধ্য দিয়ে ইতিবাচক ধারার নতুন ভিত্তি তৈরি হয়েছিল।ব্যবসা–বাণিজ্য, বিনিয়োগ আর প্রতিরক্ষা সহযোগিতার বাস্তবায়নের শুরু তখন থেকেই।
সূত্র: প্রথম আলো