তথ্য কমিশন জনগণের পক্ষে থাকবে না, সরকারের পক্ষেও থাকবে না; তথ্য কমিশন নিরপেক্ষ থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান।আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে প্রধান তথ্য কমিশনার এ কথা বলেন।গত ১৭ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও অপর দুই তথ্য কমিশনার নিয়োগের মধ্য দিয়ে দুই বছর ধরে চলা অচলাবস্থা কাটিয়ে ওঠার উদ্যোগ নিয়েছে তথ্য কমিশন।
২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের পর তৎকালীন কমিশন পদত্যাগ ও সরিয়ে দেওয়া হয়। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন কমিশন গঠন করা হয়নি। বিএনপি ক্ষমতায় আসার আট মাস পর নতুন কমিশন গঠন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান।
অপর দুই তথ্য কমিশনার হলেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।সংবাদ সম্মেলনে নতুন কমিশনের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার ও বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার।
সূত্র: প্রথম আলো