আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা এলাকার বোরহান সিকদার (৪৮), দিদার ঢালী (৫০), সানি সরদার (২৫) ও দিদার সরদার (৫০)। তাঁরা সবাই ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লার পক্ষের সমর্থক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর পক্ষের আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।যখন যে দল ক্ষমতায় থাকে, মোল্লাকান্দি ইউনিয়নে বসবাসকারী সেই দলের নেতারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন।
নিজেদের সমর্থকদের নিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান।
সূত্র: প্রথম আলো