সংসারের শত প্রতিকূলতার মধ্যেও দমে যাননি মেধাবী শিক্ষার্থী মো.আবু সাঈম। সানিডেইলের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিলের মাধ্যমে শিক্ষাবৃত্তি পেয়ে এইচএসসি পর্যায়ে পড়াশোনা করেছেন তিনি। সাঈম এবারের এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫পেয়েছেন। এর আগে ২০২৪ সালে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫পেয়েছিলেন তিনি।
তাঁর বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নিজামপুর গ্রামে।খোঁজ নিয়ে জানা যায় মেধাবী শিক্ষার্থী মো.আবু সাঈমের বাবা মো.নূর উদ্দিন ছিলেন বর্গাচাষী। সাত বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। বিধবা মা হেনা আক্তারের দর্জির কাজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরে ইংরেজি বিষয়ে মাস্টার্স সম্পন্নকারী তাঁর আপন বড় ভাইয়ের টিউশনির আয়ে চলে তাঁদের পাঁচ সদস্যের সংসার।
সংসারের অভাব নিত্যদিনের সঙ্গী হলেও অভাব তাঁকে দমিয়ে রাখতে পারেনি।
সূত্র: প্রথম আলো