অনন্ত জলিল নাকি দেউলিয়া হয়ে যাচ্ছেন! এও কি সম্ভব? এমনটা ভাবতে ভাবতে মনে পড়ে গেল তাঁরই করা বিজ্ঞাপনের সেই পাঞ্চলাইন ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ’। অনন্ত জলিল দেউলিয়া হয়ে যাচ্ছেন—তা নিয়ে আমার নিউজফিড মোটা দাগে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এক ভাগ ট্রলে ফেটে যাচ্ছে, আরেক ভাগ বলছেন এই গার্মেন্টস ব্যবসায়ীর পাশে দাঁড়ানো উচিত সরকারের।
তবে আরেকটি অংশ অবশ্য বেশ সন্দিহান, এটা চতুর ব্যবসায়ীসুলভ কোনো চাল কি না!যে যা–ই বলুক, আমরা চলচ্চিত্রে ফিরি। মান্না–পরবর্তী সময়ে বাংলা সিনেমার জগতে অনন্ত জলিল আর যা–ই হোক, একটি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। তিনি তাঁর চলচ্চিত্র দিয়ে হলবিমুখ মধ্যবিত্তকে হলে ফিরিয়েছিলেন। এর বেশ আগে থেকেই বাংলাদেশের মধ্যবিত্ত দর্শক সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নেয়। এবং ড্রয়িংরুমের ছোট্ট পর্দায় ধীরে ধীরে সিনেমা দেখতে অভ্যস্ত হয়ে পড়ে।
কারণ, নির্মাণশৈলী থেকে শুরু করে সিনেমা প্রদর্শনের প্রাযুক্তিক দুর্বলতা তত দিনে এমন জায়গায় পৌঁছায় যে কোনোভাবেই হলে গিয়ে সিনেমার এনিগমা পাওয়া মধ্যবিত্তের জন্য আর চয়েস হিসেবে রইল না।
সূত্র: প্রথম আলো