দেশে হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গের রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৮৪। আর ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আজ দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের রোগী ছিল ৫৮৯ জন—ঢাকা বিভাগের।
এ ছাড়া চট্টগ্রামে ২২১ জন, সিলেটে ১৯৯, ময়মনসিংহে ১১৪, বরিশালে ১০৬, খুলনায় ৮৪, রাজশাহীতে ৪৩ ও রংপুরে ২৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর সকাল পর্যন্ত দেশে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আর ২৪ হাজার ৮৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত হওয়া গেছে।সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে হামের উপসর্গে মারা গেছে।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
সূত্র: প্রথম আলো