আশির দশকে গান শোনার অভিজ্ঞতায় বড় পরিবর্তন এনেছিল সনির ওয়াকম্যান। ছোট আকারের এই ক্যাসেট প্লেয়ার সহজেই পকেটে বা হাতে নিয়ে ঘুরে বেড়ানো যেত। হেডফোন কানে লাগিয়ে নিজের পছন্দের গান শোনার সুযোগ করে দিয়েছিল যন্ত্রটি। ১৯৭৯ সালে বাজারে আসা প্রথম ওয়াকম্যানের সঙ্গে ছিল বিশেষ নকশার একটি হেডফোন, যার নাম এমডিআর-৩এল২। প্রায় ৫০ বছর পর সেই পুরোনো হেডফোনের নকশা ফিরিয়ে এনেছে সনি।
তবে এবার নাম এমডিআর-৩আর।প্রায় ৫০ বছর পর পুরোনো হেডফোনের নকশা ফিরিয়ে এনেছে সনি, এবার নাম এমডিআর-৩আরপুরোনো দিনের চেনা নকশা অক্ষুণ্ন রেখে এতে যোগ করা হয়েছে আধুনিক ইউএসবি-সি সংযোগ, মাইক্রোফোন ও রিমোট কন্ট্রোল। শুধু তা-ই নয়, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।১৯৭৯ সালে সনি প্রথম ওয়াকম্যান টিপিএস-এল২ বাজারে আনে।
ব্যক্তিগতভাবে বহনযোগ্য ক্যাসেট প্লেয়ারের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই যন্ত্র।
সূত্র: প্রথম আলো