দেশের বাজারে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারির নতুন মডেলের স্মার্টফোন ‘হেলিও ১৫০’ এনেছে স্মার্টফোন ব্র্যান্ড হেলিও। মিডিয়াটেকের প্রিমিয়াম ক্যাটাগরির চিপসেট হেলিও জি২০০, ৮ গিগাবাইট র্যাম, আধুনিক ডিজাইন, অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোনটির দাম রাখা হয়েছে মাত্র ২৭ হাজার ৯৯৯ টাকা। হেলিও ১৫০ মডেলের স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ হচ্ছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে।
১২৬০ বাই ২৮০০ পিক্সেল রেজোল্যুশনের এই ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার ডেপথ এবং সর্বোচ্চ ৫ হাজার নিটস পিক ব্রাইটনেস। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা দৈনন্দিন ব্যবহারে পাওয়া যাবে উজ্জ্বল ও প্রাণবন্ত ভিজ্যুয়াল। ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও ডিসপ্লেটিকে দিয়েছে আরও আকর্ষণীয় ও বিস্তৃত ভিউ। চোখের স্বাচ্ছন্দ্য বিবেচনায় এতে রয়েছে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি ও উন্নত ডিমিং সুবিধা।
মাত্র ৭.৯৭ মিলিমিটার পুরুত্ব ও ২০৭ গ্রাম ওজনের ‘হেলিও ১৫০’ স্মার্টফোনটি ডিজাইন ও ব্যবহারের স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রেও গ্রাহক পাবেন বাড়তি সুবিধাদীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের সিলিকন অ্যানোড ব্যাটারি, যাতে রয়েছে ১০ শতাংশ সিলিকন কনটেন্ট।
সূত্র: প্রথম আলো