‘আমি মাস্টার সাহেবের (সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম) বাসায় থাকি। হঠাৎ রাত ১২টা ১০ মিনিটের পর বোমের মতো একটা শব্দ, তারপর আগুন জ্বইলি ওঠে। পাশের ঘরে আমার মেয়ের গায়ে আগুন খুইলি পড়িছে। মেয়ে জানতে পাইয়ি আমাদের তাড়াহুড়া কইরি বাইর করে।’কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা শাহ আলম (৪৭)। তাঁর নিজের বসতভিটা নেই।
সে কারণে কয়েক বছর ধরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে থাকতেন।কয়েক দিন ধরে হুমকি পাচ্ছিলেন এমপি নুসরাত, মঙ্গলবার করেন থানায় জিডি, রাতে বাড়িতে আগুনঅগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতদের পৈতৃক বাড়িতেগতকাল বুধবার রাতে আগুনে ওই বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে।
এর মধ্যে দুটি কক্ষে স্ত্রী আদুরী খাতুন (৩৯), মেয়ে রিক্তা খাতুন (১৩) ও ছেলে আরিয়ানকে (৩) নিয়ে থাকতেন শাহ আলম।
সূত্র: প্রথম আলো