চতুর্থ পর্বের শেষে উল্লিখিত হয়েছিল, ১৩৩৭ সালে নিকোমিডিয়া জয় করেন ওরহান গাজী। নিকোমিডিয়া জয় করার পর ওরহান কয়েক দিনের মধ্যেই ১৩৩৮ সালে স্কুতারি নামক সমুদ্রতীরবর্তী অঞ্চল দখল করে নেন। এর ফলে আনাতোলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের অধিকাংশ ভূমি ওসমানী সাম্রাজ্যের অধীনে এসে পড়ে। ১৩৪৫ সালের দিকে ওসমানীয় সাম্রাজ্যের পার্শ্ববর্তী রাষ্ট্র কারেসি বেইলিকে বিদ্রোহ ও অস্থিরতার দামামা বেজে ওঠে।
তখন কারেসির দুই শাসক দেমিরহান বে ও ইয়াখশি বের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলতা পরিলক্ষিত হয়। এর সমসাময়িক প্রেক্ষাপট তৈরি হয়েছিল অবশ্য বিভিন্ন কারণেই। বলা বাহুল্য, কারেসি বেইলিক তুর্কি ও আনাতোলিয়ার ইতিহাসে স্মরণীয় একটি রাষ্ট্র। খ্যাতির কারণ ছিল কারেসি বেইলিকের প্রতিষ্ঠাতা কারেসি বের শক্তিশালী নৌবাহিনী, যারা রোমান সাম্রাজ্যকে জলপথে আটকে দিতে সক্ষম হয়েছিল।
১৪ শতাব্দীর শুরুতেই জলপথে বাণিজ্য করে অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ হয়েছিল কারেসি রাষ্ট্র।
সূত্র: প্রথম আলো