খুলনায় একের পর এক গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগের মধ্যে আবারও বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রূপসায় বিএনপি নেতা ও ইট-বালুর ব্যবসায়ী জাকির হোসেনকে (৪৩) হত্যার পেছনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
পাশাপাশি তাঁর ব্যবসায়িক বিরোধের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে ঢুকে জাকির হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর বাড়ি রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী।
এ ছাড়া তিনি ওই ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির (বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত বিশেষ কমিটি) সদস্য ছিলেন।এই হত্যাকাণ্ডের ঘটনায় আজ শুক্রবার খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক প্রথম আলোকে বলেন, জাকিরের ইট-বালুর ব্যবসা ছিল।
সূত্র: প্রথম আলো