ব্যাটারিচালিত রিকশার (ই–রিকশা) নিবন্ধনে আবেদনকারীর কাছ থেকে বাড়তি চার ধরনের তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আবেদনকারী কোন এলাকার বাসিন্দা, তাঁর পেশা কী, মাসিক আয় কত এবং তিনি নিজেই ই–রিকশা চালাবেন কি না—এসব তথ্য ফরমে উল্লেখ করতে হবে।
এ জন্য মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এ চার বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।এদিকে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর আগে অটোরিকশার সংখ্যা নির্ধারণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন এবং ট্রাফিক বিভাগের সঙ্গে এলাকার সীমানা সমন্বয়ের কাজও করছে সংস্থাটি। ঢাকা উত্তর সিটির রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা।
বিজয়নগর এলাকায়ঢাকা উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম প্রথম আলোকে বলেন, আবেদন ফরমে অতিরিক্ত চারটি বিষয় যুক্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো