‘ঢাকা, লেটস গো আউটসাইড’ স্লোগান নিয়ে ১২ নভেম্বর শুরু হয়েছে দ্য ফ্লো ফেস্টের পঞ্চম আসর। এর অংশ হিসেবে জলসিঁড়ির ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জে চলছে তিন দিনের ‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’। শরীর ও মনের সুস্থতার পাশাপাশি সৃজনশীলতা ও মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর নানা আয়োজন রয়েছে এতে। রইল বিস্তারিত ...।শহরের চেনা ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে খোলা আকাশের নিচে নিজের জন্য সময় কাটানোর আয়োজন।
কেউ যোগব্যায়াম করছেন, কেউ নাচে মেতেছেন, আবার কেউ ছবি আঁকছেন কিংবা নতুন মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন। শরীরচর্চার পাশাপাশি গান, সৃজনশীল কর্মকাণ্ড, মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা ও দেশি উদ্যোক্তাদের পণ্য নিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। জলসিঁড়ির ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জে চলছে তিন দিনের ‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’।
আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন, আগামীকাল শনিবার শেষ হবে এবারের আয়োজন।‘ঢাকা, লেটস গো আউটসাইড’ স্লোগান নিয়ে ১২ নভেম্বর শুরু হয়েছে দ্য ফ্লো ফেস্টের পঞ্চম আসর।
সূত্র: প্রথম আলো