দিনের সবচেয়ে বড় অংশ আমাদের কাটে কাজের জায়গায়। ঢাকার যানজট ঠেলে অফিসে পৌঁছানো, সারা দিন কাজ, তারপর আবার ক্লান্ত শরীরে ঘরে ফেরা। এই সময়টা কেমন কাটল, তা শুধু কাজের চাপ দিয়ে মাপা যায় না। কেউ যখন আমাদের কাজটা লক্ষ করেন, তখন মন ভালো হয়ে যায়। আবার সারা সপ্তাহের পরিশ্রম কারও চোখে না পড়লে মন খারাপ হয়।কৃতজ্ঞতা আসলে এই ‘চোখে পড়া’র অনুভূতি। আন্তরিকভাবে বললে মানুষ বোঝে, সে গুরুত্বপূর্ণ, সে দলের অংশ।
এতে লাভ দুই পক্ষেরই, যিনি বলেন তাঁর এবং যিনি শোনেন তাঁর। গবেষণায় দেখা গেছে, আন্তরিক ধন্যবাদ পাওয়া মানুষ অন্যকে সাহায্যে বেশি এগিয়ে আসেন। এটি সহকর্মীদের সম্পর্ক ভালো রাখে এবং মানসিক সুস্থতায়ও ভূমিকা রাখে। যে কর্মস্থলে মানুষ নিজেকে মূল্যবান মনে করে, সেখানে প্রশ্ন করতে বা মত জানাতে সংকোচ কমে।পরিবর্তনের সময়েই বেশি দরকারদলের কেউ বড় সাফল্য পেলে কিংবা বড় কাজ পেলে ধন্যবাদ আপনাআপনিই আসে।
কিন্তু অনেক প্রতিষ্ঠানেই এখন কাঠামো বদলাচ্ছে, অগ্রাধিকার ঘন ঘন পাল্টাচ্ছে, লোকবল কম, চাপ বেশি।
সূত্র: প্রথম আলো