কাপ্তাই হ্রদে মাছ ধরছেন এক ব্যক্তি। লেমুছড়ি, রাঙামাটি, ১৩ নভেম্বরভোরের আলো ফুটতেই শিশিরভেজা মাঠে ফুটবল খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। খুলনা, ১৩ নভেম্বরকলার মোচার ফুলে বসে মধু খেতে ব্যস্ত একটি কাঠঠোকরা। খুলনা, ১৩ নভেম্বরবাজারে বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ। খেত থেকে তোলা ফুলকপি বিক্রির জন্য বাজারে এনেছেন এক কৃষক। ঠাকুরগাঁও, ১৩ নভেম্বরশিমখেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক আমজাদ হোসেন। সোয়া এক বিঘা জমিতে শিমের চাষ করেছেন তিনি।
বর্তমানে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। মালিগাছা, পাবনা, ১৩ নভেম্বরপদ্মা নদীতে মাছ ধরতে জাল ফেলছেন জেলেরা। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১৩ নভেম্বরহেমন্তের সকালে ফসলের মাঠে কিষান-কিষানির ব্যস্ততা। ঘিওর, মানিকগঞ্জ, ১৩ নভেম্বরখেত থেকে তোলা মুলা মাথায় করে নিয়ে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। এসব মুলা পাঠানো হবে ঢাকার কারওয়ান বাজারে। ইসলামপুর, মিঠাপুকুর, রংপুর, ১৩ নভেম্বরচা-বাগানের পাশের একটি জলাশয়ে ফুটে রয়েছে অজস্র শাপলা।
জুড়ী, মৌলভীবাজার, ১৩ নভেম্বরমাঠে বীজতলা তৈরির কাজে ব্যস্ত কৃষক নুরুজ্জামান।
সূত্র: প্রথম আলো