পশ্চিমবঙ্গবাসীর সংস্পর্শ থেকে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূলকে চিরতরে দূরে সরিয়ে রাখার কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে এই দলগুলো যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, সে বিষয়ে তিনি কাজ করবেন। অবাঙালিদের অন্যতম প্রধান উৎসব ছটপূজার আগে হাওড়ার কাজীপাড়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
এবার পশ্চিমবঙ্গে বড় পরিসরে ছটপূজা উদ্যাপিত হচ্ছে।গতকাল বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ৩৪ বছর শাসন করা কমিউনিস্টরা বই বিক্রিতে ওস্তাদ হলেও তিলক পরার কথা বললে মুখ ফিরিয়ে নেয়। অতীতে রামনবমীর মিছিল ও অন্যান্য হিন্দুধর্মীয় অনুষ্ঠানে সাবেক তৃণমূল সরকার বাধা দিত বলে অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমানে এ নিয়ে আর কোনো সমস্যা নেই।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে বিপুল জয় এবং ৭০ শতাংশ মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগরে জয়ের উদাহরণ টেনে তিনি দাবি করেন, সংখ্যালঘুরাও সরকারের সঙ্গেই আছেন।আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলার ঐতিহ্য ধ্বংসের অভিযোগও আনেন শুভেন্দু।
সূত্র: প্রথম আলো