কাঁধের জোড় (জয়েন্ট) নড়াচড়া করতে না পারা এবং কাঁধে সব সময় ব্যথা হওয়ার কারণ বেশির ভাগ ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এটি খুবই পরিচিত একটি সমস্যা। কত দিনে সারে? অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস সাধারণত আপনা–আপনি ভালো হয়; তবে ৫ থেকে ৯ মাস এমনকি ১৮ মাস সময় লেগে যেতে পারে সারতে। এই সময়ে যথোপযুক্ত চিকিৎসা এবং ব্যায়াম না করা হলে জোড়া চিরস্থায়ীভাবে জমে বা স্টিফ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
ফ্রোজেন শোল্ডার তিনটি পর্যায়ের মধ্য দিয়ে রোগকাল অতিক্রম করে। প্রথম পর্যায়ে কাঁধে ব্যথা হয় ও নড়াচড়া সীমিত হয়। এই অবস্থা সাধারণত ৬ থেকে ১২ সপ্তাহ থাকে। মধ্যবর্তী পর্যায়ে কাঁধ শক্ত বা স্টিফ হয় বা জমে যায়। ব্যথার তীব্রতা এ পর্যায়ে কিছুটা কমে। এটি ৪ থেকে ৬ মাস থাকে। শেষ পর্যায়ে স্টিফনেস আস্তে আস্তে কমে আসে এবং ব্যথা আরও কমে যায়।
এক বছরের বেশি সময় ধরে এই অবস্থা চলতে থাকে।ঝুঁকিপূর্ণ কারা৪০ থেকে ৬০ বছর বয়সের মানুষ এই রোগে ভোগেন এবং পুরুষের তুলনায় নারীরা দুই গুণ বেশি ভোগেন।
সূত্র: প্রথম আলো