হুমায়ূন আহমেদ মধ্যবিত্ত পরিবারের সুখ–দুঃখের গল্পে দর্শককে টেনেছিল ‘এইসব দিনরাত্রি’। চরিত্রগুলোর আনন্দে হেসেছেন দর্শক, কষ্টে কেঁদেছেন। সেই সময়ের আলোচিত ধারাবাহিকটি হয়ে উঠেছিল বহু পরিবারের আপন গল্প। অথচ এমন দর্শকপ্রিয়তা কিংবা খ্যাতির আশায় নাটকটি লেখা শুরু করেননি হুমায়ূন আহমেদ। তাঁর উদ্দেশ্য ছিল সন্তানের আবদার মেটাতে একটি রঙিন টেলিভিশন কেনা। হিসাবটাও করে রেখেছিলেন—নাটক লিখে টেলিভিশন কেনার টাকা হলেই থামবেন।
শেষ পর্যন্ত করেছিলেনও তা–ই। ধারাবাহিকটি যখন দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, অভিনয়শিল্পীরাও আনন্দ নিয়ে কাজ করছেন, তখনই লেখায় ইতি টানেন তিনি। কারণ, রঙিন টেলিভিশন কেনার টাকা তত দিনে হয়ে গেছে! আজ ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর সৃষ্টির পাশাপাশি ফিরে আসে সেসব সৃষ্টির নেপথ্যের গল্পও। তেমনই এক ঘটনা জড়িয়ে আছে ‘এইসব দিনরাত্রি’র সঙ্গে।
একটি সাক্ষাৎকারে নাটকটি লেখা এবং বন্ধ করার কারণ জানিয়েছিলেন তিনি নিজেই।হুমায়ূন আহমেদ বললেন, ‘ফারুক তোমাকে কিন্তু কুয়ায় ঝাঁপ দিতে হবে’সে সময় হুমায়ূন আহমেদের বাসায় টেলিভিশন ছিল না।
সূত্র: প্রথম আলো