বাসভর্তি ৪২ বরযাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে রংপুরে এসেছিলেন ফয়ছল আহমেদ। উদ্দেশ্য ছিল বিয়ে করা। কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন, কনের সাজসজ্জা, স্বর্ণালংকার—সবই ঠিকঠাক চলছিল। কিন্তু বিয়ের আগেই চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান কনে। সঙ্গে থাকা কথিত স্বজনেরাও সটকে পড়েন। শেষ পর্যন্ত বিয়ে না করেই ফিরতে হচ্ছে বরপক্ষকে।গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেছেন বর ফয়ছল আহমেদ। মামলায় সুমি আক্তার (২৬), তাঁর স্বামী সুভাষ আহমেদ (৩৫) ও কনে শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে।এ ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী। পুলিশ ইতিমধ্যে তদন্তকাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, তদন্ত অনেক দূর এগিয়েছে।
আশা করা হচ্ছে, দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।ফয়ছল আহমেদ, বরছোট বোন তামান্না আমার বিয়ের সবকিছু ঠিকঠাক করেছিল।
সূত্র: প্রথম আলো