পরীক্ষা শেষে বেরিয়ে নির্ধারিত জায়গায় ভাইকে খুঁজে পেলেন না তরুণী। তাঁর মুঠোফোন আর ব্যাগও ছিল ভাইয়ের কাছে। কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ সদস্য তাঁকে ডেকে জানালেন, তাঁর ভাইকে বংশাল থানায় নেওয়া হয়েছে।
পরে তাঁরাই তরুণীকে রিকশায় থানায় যাওয়ার ব্যবস্থা করে দেন।আজ শুক্রবার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলা উচ্চবিদ্যালয়ে নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষা ছিল।সেখানে বোনকে পরীক্ষা দিতে নিয়ে এসেছিলেন ওই তরুণ। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ফটকের বাইরে তাঁকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলে পুলিশ। প্রায় ১০ মিনিট পর সেখান থেকে আরেক তরুণকেও তুলে নেওয়া হয়।
তিনি একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা।ঘটনাস্থলে উপস্থিত থেকে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের মূল ফটক খোলা ছিল।
সূত্র: প্রথম আলো