স্বামী বিচ্ছেদ চান। কারণ, তিনি অন্য এক নারীর প্রেমে পড়েছেন। এমন পরিস্থিতিতে অনেকেই হয়তো ভেঙে পড়তেন, কেউবা স্বামীকে ফিরে পাওয়ার চেষ্টা করতেন। কিন্তু এই গল্পের নারীটি অন্য রকম। তিনি পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ের। স্বামীর বিচ্ছেদের প্রস্তাবে কান্নায় ভেঙে না পড়ে তিনি বরং একটি শর্ত জুড়ে দেন, বিচ্ছেদ হলে পশ্চিম সাম্রাজ্যের রাজপুত্র হেইনরিকে বিয়ে করার অনুমতি দিতে হবে।
এই এক সিদ্ধান্ত থেকেই শুরু হয় ক্ষমতা, প্রেম, বিশ্বাসঘাতকতা, রাজনীতি ও প্রতিশোধের এক জমজমাট আখ্যান। নাম ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসের এই কোরীয় সিরিজ মুক্তির পর মাত্র তিন দিনেই প্ল্যাটফর্মটির ইতিহাসে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা স্থানীয় অরিজিনাল সিরিজের প্রিমিয়ার হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, মেক্সিকো, কানাডা, অস্ট্রেলিয়াসহ ৫০টির বেশি বাজারে কোরীয় সিরিজের প্রিমিয়ার তালিকায় শীর্ষস্থান দখল করেছে এটি।
সূত্র: প্রথম আলো