প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।‘জেলার ২’ধরন: সিনেমাস্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিওদিনক্ষণ: চলমানআবারও টাইগার মুথুভেল পান্ডিয়ান হয়ে ফিরছেন রজনীকান্ত। আগের ছবির সাফল্যের পর সিক্যুয়েলে তাঁকে আরও ভয়ংকর এক অপরাধী চক্রকে মোকাবিলা করতে হবে।
মূর্তি পাচারকারী এই চক্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পরিবারের নিরাপত্তার জন্য আবারও অস্ত্র হাতে তুলে নেবেন অবসরপ্রাপ্ত কারারক্ষী। নেলসন দিলীপকুমারের পরিচালনায় ছবিতে রজনীকান্তের সঙ্গে আছেন মোহনলাল, বিজয় সেতুপতি, শিবরাজকুমার, এস জে সূর্য, বিদ্যা বালানসহ একঝাঁক তারকা। বক্স অফিসে রেকর্ড ৮০০ কোটি রুপি আয় করা সিনেমাটি এবার ঘরে বসেই দেখা যাচ্ছে।‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত।
আইএমডিবি ‘বিইং হিউম্যান’ধরন: সিনেমাস্ট্রিমিং: অ্যাপল টিভি+দিনক্ষণ: চলমান১৯৭৭ সালে সান ফ্রান্সিসকোয় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিক অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন জুডি হিউম্যান।
সূত্র: প্রথম আলো