ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়বেন, তখন তিনি নিজ দেশ, দেশের জনগণ এবং অন্যদের ওপর চাপিয়ে দেওয়া দীর্ঘ ক্ষয়ক্ষতির এক নজির রেখে যাবেন।
তবে কৌশলগতভাবে, বিশেষ করে ইহুদি রাষ্ট্রটির নিরাপত্তা ও কল্যাণের ক্ষেত্রে, তাঁর রেখে যাওয়া সবচেয়ে ক্ষতিকর উত্তরাধিকারগুলোর একটি হবে সবচেয়ে ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের দ্রুত অবনতি।এটি কেবল আমেরিকার রাজনৈতিক অভিজাতদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নয়; বরং সাধারণ মার্কিন জনগণের সঙ্গেও সম্পর্কের অবনতি ঘটেছে।আরও উদ্বেগের বিষয় হলো, দুই দেশের সম্পর্কের এই অবক্ষয় ঠেকাতে কেবল নেতানিয়াহুর বিদায়ই যথেষ্ট না-ও হতে পারে।
এটা ইসরায়েলের নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থানের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
সূত্র: প্রথম আলো