গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট জেমিনাই ব্যবহারকারীদের সঙ্গে আগের কথোপকথনের বিভিন্ন তথ্য মনে রাখতে পারে। এসব তথ্য কাজে লাগিয়ে পরবর্তী সময়ে নির্দিষ্ট ব্যবহারকারীর পছন্দ, আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী উত্তর দেয় চ্যাটবটটি। তবে সময়ের সঙ্গে ব্যবহারকারীর পছন্দ বা ব্যক্তিগত তথ্য পরিবর্তন হয়। আবার সংরক্ষণ করা কোনো তথ্য ভুলও হতে পারে। এ সমস্যা সমাধানে ‘মেমোরি সামারি’ নামের নতুন সুবিধা চালু করছে গুগল।
নতুন এ সুবিধা কাজে লাগিয়ে জেমিনি ব্যবহারকারীর সম্পর্কে কী কী তথ্য মনে রেখেছে, তা এক জায়গায় দেখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংশোধন করা যাবে।গুগলের তথ্যমতে, মেমোরি সামারিতে ব্যবহারকারীরা শুধু নিজেদের সংরক্ষণ করা তথ্যই দেখতে পারবেন না, চাইলে ভুল তথ্য সংশোধন বা অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলতে পারবেন। যেমন কারও কর্মস্থল পরিবর্তন হলে পুরোনো কর্মস্থলের তথ্য মুছে নতুন তথ্য যোগ করা যাবে।
একইভাবে নিজেদের পছন্দের ধরন সম্পর্কে নতুন তথ্য যুক্ত করা যাবে।
সূত্র: প্রথম আলো