যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এ বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।গতকাল শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।মার্কিন কর্মকর্তারা বলেছেন, আগামী বৃহস্পতিবার এ বৈঠক হওয়ার কথা। বৈঠকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়ে আলোচনা করতে চান ট্রাম্প।
পাশাপাশি ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিষয়টিও তুলবেন।
তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।ওয়েলস বলেন, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করবেন তিনি।
সূত্র: প্রথম আলো