একজন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে কি একটি পরিবারেরও মৃত্যু হতে পারে? পারে। সড়ক দুর্ঘটনায় কখনো পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হয়, কখনো মা-বাবার সঙ্গে সন্তানদেরও প্রাণ যায়। আবার কখনো একটি দুর্ঘটনায় পরিবারের এতজন সদস্য মারা যান যে তাঁদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিকটাত্মীয় খুঁজে পাওয়া যায় না। শোক করার মানুষও অবশিষ্ট থাকে না।
মৃত্যুর এমন নির্মমতা আমাদের মনে করিয়ে দেয়, সড়ক দুর্ঘটনা কেবল কিছু মানুষের প্রাণহানির ঘটনা নয়; কখনো তা একটি পরিবারের ইতিহাস, স্মৃতি ও ভবিষ্যতেরও সমাপ্তি।প্রথম আলোর খবর জানাচ্ছে, ২০২০ সালের ৪ ডিসেম্বর মানিকগঞ্জের দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হন। টাঙ্গাইলের নাগরপুরের চাষাভদ্রা গ্রামের হরেকৃষ্ণ বাদ্যকর, তাঁর ছেলে, পুত্রবধূ, নাতনি ও চাচাতো ভাই—সবাই মারা যান।
তাঁদের সৎকারের জন্য নিকটাত্মীয় খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়েছিল।
সূত্র: প্রথম আলো