গত কয়েক বছরে সাদা পোশাকের ক্রিকেটে মনে রাখার মতো অনেক জয়ের স্মৃতিই আছে বাংলাদেশের। নিউজিল্যান্ডকে তাদের মাটিতে ও পরে ঘরের মাঠে হারানো, পাকিস্তানকেও ঘরে-বাইরে হারানো, সর্বশেষ ঘটনাটা তো বেশ তরতাজাই—ডারউইনে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই হারিয়ে দেওয়া।এসব ঘটনায় টেস্ট জয়ের তালিকায় অনেক অপূর্ণতাই ঘুচে গেছে বাংলাদেশের।
মোটাদাগে বাকি আছে কেবল দুটি দেশ—ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো কোনো টেস্ট জেতা হয়নি।আগামীকাল থেকে জোহানেসবার্গ টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া সিরিজে যে সেই অপ্রাপ্তি বাংলাদেশ ঘোচাতে চাইবে, তা চাইলে বলে দেওয়া যায় নিশ্চিতভাবেই। তবে কাজটা যে সহজ নয়, ওই হিসাবটা পরিসংখ্যান দেখলেও বোঝা যাবে।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ১৬ টেস্ট খেলে বাংলাদেশের প্রাপ্তির খাতায় আছে কেবল দুটি ড্র। সেই ড্র দুটিও বৃষ্টির সৌজন্যে পাওয়া।
বাকি সব ম্যাচেই হারতে হয়েছে, বেশির ভাগ সময়ই গড়া যায়নি তেমন ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও—১৪ হারের ৯টিই ছিল ইনিংস ব্যবধানে।স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে তানজিদ হাসানবাংলাদেশের এই ভাগ্য ফেরানোর কাজটা আরও কঠিন এবার খেলাটা দক্ষিণ আফ্রিকার মাটিতে বলে।
সূত্র: প্রথম আলো