ফুটবল আসলে সময়ের খেলা।২০২২ সালের শেষ দিকে কথাটা বলেছিলেন মরিসিও পচেত্তিনো। তখন তিনি বেকার। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দুই বড় ক্লাবের কোচ হওয়ার স্বপ্ন কি তবে শেষ হয়ে গেছে? রেডিও মার্কার সঙ্গে সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন কোচ বলেছিলেন, ‘ফুটবল হলো টাইমিং। অনেক সময় সবকিছু মিলে যাওয়ার অপেক্ষা করতে হয়। আমি বিশ্বাস করি না, জীবনে ট্রেন একবারই আসে। কখনো কখনো ধৈর্য ধরতে হয়।
অপেক্ষা করতে জানতে হয়। ট্রেন আসে, দেরিতে হলেও আসে।’ চার বছর পর দেখা যাচ্ছে, অন্তত ইউনাইটেডের ক্ষেত্রে পচেত্তিনো ঠিকই বলেছিলেন। অপেক্ষার ট্রেন এবার সত্যিই তাঁর সামনে এসে দাঁড়িয়েছে। মাইকেল ক্যারিককে ছাঁটাইয়ের পর গতকাল পচেত্তিনোকে কোচ বানানোর ঘোষণা দিয়েছে ইউনাইটেড। যে চাকরির জন্য একসময় বারবার অপেক্ষা করেছেন, সেটিই এখন ধরা দিয়েছে পচেত্তিনোর হাতের মুঠোয়।কিন্তু এখন পরিস্থিতি অন্য রকম।
ইউনাইটেডের চাকরিটা এখন আর আগের মতো আকর্ষণীয় নেই।
সূত্র: প্রথম আলো