চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই বাসায় যান। তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়।
এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁকে থানায় নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।আজ শনিবার সকালে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, কামাল উদ্দিন কর্ণফুলীর স্থায়ী বাসিন্দা নন। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলায়। দেড় মাস ধরে তিনি কর্ণফুলীর সিডিএ টেক এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। গতকাল রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁর ভাড়া বাসায় যান।
পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশের এই কর্মকর্তা জানান, কামাল উদ্দিনকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়নি।
সূত্র: প্রথম আলো