ফিলিপাইনের তাগায়তাইয়ে তাল হ্রদের বুকে দাঁড়িয়ে আছে জীবন্ত আগ্নেয়গিরি। তাকে কাছ থেকে দেখার স্বপ্ন পূরণে শুরু হয়েছিল এক অনিশ্চিত যাত্রা, যার শেষে অপেক্ষা করছিল প্রকৃতির এক অপার্থিব সৌন্দর্য ও বিস্ময়।‘স্যরি স্যার, আপনারা যে ধরনের রুম চাইছেন, সেগুলো বুকিং করা হয়নি। আপনাদের রুমগুলো সব হিল ভিউ, লেক ভিউ নয়।’মাথার ওপর বজ্রপাত হলেও হয়তো এতটা চমকে উঠতাম না।কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে।
তারপর সেই শূন্যস্থান মুহূর্তের মধ্যেই ভরে গেল দুশ্চিন্তা আর অনিশ্চয়তায়। চোখের সামনে দাঁড়িয়ে আছি ফিলিপাইনের তাগায়তাই শহরে, অথচ মন ছুটে গেল হাজার মাইল দূরের ঢাকায়। সেখান থেকেই তো সব বুকিং নিশ্চিত করে এসেছি। এমন ভুল হওয়ার কথা নয়। এত বছরের ভ্রমণজীবনে নানা সমস্যার মুখোমুখি হয়েছি, কিন্তু এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি।তাল ভিস্তা হোটেলে লেখক।
পিছনে দেখা যাচ্ছে তাল হ্রদ আর তাল আগ্নেয়গিরিম্যানিলা থেকে প্রায় দুই ঘণ্টার পথ পেরিয়ে আমরা পৌঁছেছি তাগায়তাইয়ে।
সূত্র: প্রথম আলো