সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম পুরোনো একটি আয়োজন মিস ইন্টারন্যাশনাল। জাপানভিত্তিক ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন (আইসিএ) এটির আয়োজক। ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের লং বিচে শুরু হলেও ১৯৬৮ সাল থেকে এটি প্রায় নিয়মিত জাপানেই হচ্ছে। এবারের আয়োজনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাংলাদেশের প্রতিযোগী হিসেবে সেখানে গেছেন মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা।
সেখানেই আন্তর্জাতিক দর্শক ও মিডিয়ার সামনে তিনি নতুনভাবে তুলে ধরলেন বাংলার গামছা, দেখুন ৮টি ছবিতে১১-২৫ নভেম্বর জাপানের টোকিওতে হচ্ছে ৬৪তম ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৬’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এবারের আসরে অংশ নিচ্ছে প্রায় ৭০টি দেশের প্রতিযোগী। এ বছর ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ নির্বাচিত হয়ে চূড়ান্ত পর্বে অংশ নিতে জাপান গেছেন মডেল সারজিয়া তাবাসসুম প্রমাসেখান থেকে প্রতিদিন ছবি পোস্ট করছেন প্রমা।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে তাঁকে দেখা গেল বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতের গামছায়স্কার্ফ বা ওড়না নয়, সেদিনের আয়োজনে গামছার স্কার্ট ও টপ পরেছিলেন প্রমা।
সূত্র: প্রথম আলো