রাজধানীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাসহ গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। একই সময়ে বিভিন্ন থানায় ৬২টি মামলা হয়েছে।নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতার নাম ওমর ছানি (২৭)।
আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।উত্তরা পশ্চিম থানা–পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা–৭ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে ওমর ছানিকে গ্রেপ্তার করা হয়।ডিএমপির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি অর্থাৎ ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁওয়ে ৭১, লালবাগে ৫৮, উত্তরা বিভাগে ৫১, মতিঝিলে ৩৯, রমনায় ২৯ ও গুলশান বিভাগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো