একজন ক্যালিগ্রাফারের পুরো কোরআন হাতে লিখতে সময় লাগে দুই থেকে সাত বছর। মালয়েশিয়ার পুত্রজায়ার এক কারখানায় এক দিনে বেরিয়ে আসে এর ১৫ হাজার ছাপা কপি। প্রতিটির ওজন মাপা হয় কাঁটায়, কারণ একটি পৃষ্ঠা কম বা বেশি হলেও সেটা ধরা পড়ে সেখানে।পুত্রজায়ার একটি কারখানায় প্রতিদিন ছাপা হয় ১৫ হাজার কোরআন। একজন দক্ষ ক্যালিগ্রাফারকে হাতে একটি পূর্ণাঙ্গ কোরআন লিখতে হলে দুই থেকে সাত বছর বসতে হয়।
কারখানায় ঢোকার আগে প্রত্যেক কর্মীকে ওজু করে নিতে হয়, আর বেরোনোর আগে প্রতিটি কপি ওঠে দাঁড়িপাল্লায়।মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে এই ‘নাসরুল কুরআন’ কমপ্লেক্স। মালয়েশীয় কর্তৃপক্ষ একে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র বলে।কমপ্লেক্সের গাইড মুহাম্মদ আসরাফ আমির এসোসিয়েটেড প্রেসকে জানান, এখানে কোরআন ছুঁতে হলে বা কাজ করতে হলে সারাক্ষণ ওজু অবস্থায় থাকতে হয়।
কাজটা তাই মেশিনের হলেও নিয়মটা মসজিদের।ছাপার কাজ শুরু হয় বড় বড় শিটে।
সূত্র: প্রথম আলো