যুদ্ধের মানচিত্রে যে রেখাটি একটি সীমান্ত, মানুষের জীবনে সেটিই কখনো শেষ দেখা বাড়ির ঠিকানা। রাষ্ট্র যখন বলে ‘কৌশলগত সাফল্য’, কোনো মা তখন সন্তানের নাম ধরে হাসপাতালের দরজায় দাঁড়িয়ে থাকেন। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনায় এই মানুষগুলো প্রায়ই অনুপস্থিত। সেখানে থাকে ক্ষেপণাস্ত্রের পাল্লা, জোটের শক্তি, পরাশক্তির মর্যাদা।
অথচ সবচেয়ে জরুরি প্রশ্নটি হলো, যে পৃথিবীকে সমৃদ্ধ করার জন্য এত প্রতিযোগিতা, সেই পৃথিবীকেই ধ্বংসের দিকে ঠেলে দিলে বিজয় কার?‘তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন’ এই বক্তব্য কি বিশ্বাস করব? আশঙ্কাকে গুরুত্ব দিতে হবে, অনিবার্যতার দাবি মেনে নেওয়ার কারণ নেই। একাধিক আঞ্চলিক যুদ্ধ, পরমাণু হুমকি কিংবা বৃহৎ শক্তির বৈরিতা নিজেরাই বিশ্বযুদ্ধের প্রমাণ নয়।
সাধারণ অর্থে বিশ্বযুদ্ধ বলতে প্রধান শক্তিগুলোর মধ্যে একাধিক অঞ্চলে বিস্তৃত, দীর্ঘস্থায়ী ও ব্যাপক সামরিক সংঘর্ষ বোঝায়।
সূত্র: প্রথম আলো