বয়োজ্যেষ্ঠ মানুষেরা নিজেদের অভিজ্ঞতা থেকে তরুণদের নানা পরামর্শ দেন। ‘বুড়োদের কথা’কে অনেক তরুণ অবশ্য গ্রহণ করতেও চান না। তবে কখনো কি ভেবে দেখেছেন, ভবিষ্যতের আপনি কী পরামর্শ দেবেন আজকের আপনাকে?অতীত কিংবা ভবিষ্যতের আপনি কি কখনো বর্তমানের সঙ্গে কথা বলেন? প্রশ্নটি একটু অদ্ভুত মনে হতে পারে। কারণ, ‘টাইম মেশিন’ ছাড়া আপনি ইচ্ছেমতো সময়ের পথ পেরোতে পারবেন না। তবে বিষয়টি এত কঠিনও নয়।
অতীতের সঙ্গে আলাপচারিতাআপনি চাইলেই আপনার অতীতের সঙ্গে কথা বলতে পারেন। অনেক সময় আপনি হয়তো ভাবেন, ‘কেন যে সেদিন ওই কাজ করলাম না?’ এই আক্ষেপ মেটাতে বর্তমানের আপনার কিন্তু আর কিছু করার নেই। তবু আপনি সেদিনের আপনাকে (অর্থাৎ অতীতের আপনাকে) লক্ষ্য করেই কথাটা বলছেন। আপনার অতীত আপনি জানেন। জানেন বর্তমানকেও। তাই এমনভাবে ভাবা সম্ভব।
নিজের অতীতের সঙ্গে বর্তমান থেকে কথোপকথন চালানোও সহজ।ভবিষ্যতের সঙ্গে কথোপকথন অষ্টাদশ শতকের দার্শনিকদের লেখায় ভবিষ্যতের ‘আমি’ বিষয়টি দারুণভাবে উঠে এসেছিল।
সূত্র: প্রথম আলো