ভারতে এত দিন মসজিদের নিচে মন্দির আছে এই অভিযোগ উঠছিল। এবার অভিযোগ উঠল, পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় শিব মন্দির সরিয়ে নাকি বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, কলকাতার বিখ্যাত বিরিয়ানি রেস্তোরাঁ আরসালান নাকি মন্দিরের জমি দখল করে এবং শিবলিঙ্গ সরিয়ে সেখানে তৈরি করা হয়েছে।এ ঘটনাকে কেন্দ্র করে কলকাতাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা।
যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে।দক্ষিণ কলকাতার কসবা থানায় দায়ের করা একটি লিখিত অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে। বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কসবায় আরসালান রেস্তোরাঁর ঠিক পাশেই একটি প্রাচীন শিব ও হনুমান মন্দির ছিল। রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই মন্দিরের জমি দখল করে নিজেদের পরিসর বাড়িয়েছে এবং মূল কাঠামোর ওপর বেআইনি অবকাঠামো নির্মাণ করেছে।
এমনকি বিরিয়ানির হাঁড়ি ও অন্যান্য সামগ্রী রাখার গুদাম হিসেবে মন্দির চত্বর ব্যবহার করা হচ্ছিল।অভিযোগে বিজেপি নেতা বলেছেন, ফুটপাত ও সংলগ্ন খালপাড় দখল করে গাড়ি পার্কিং ব্যবসা চালানো এবং খালে বর্জ্য ফেলা হচ্ছে।
সূত্র: প্রথম আলো