অসাধারণ ফলের স্বীকৃতিস্বরূপ ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছে দেশের ৩০টি ইংরেজি মাধ্যম স্কুলের ৬৪ শিক্ষার্থী। তাঁদের এ সাফল্য উদ্যাপনে আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল।
২০২৬ সালের মে-জুন সেশনে কেমব্রিজ ইন্টারন্যাশনাল ও পিয়ারসন এডএক্সেলের অধীন ও লেভেল, আইজিসিএসই ও ইন্টারন্যাশনাল জিসিএসই পরীক্ষায় ৯টি বা তার বেশি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় পাঁচটি বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়।এ বছর পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও লেভেল এবং আইজিসিএসই/ইন্টারন্যাশনাল জিসিএসই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিয়েছে সিটি ব্যাংক পিএলসি।
প্রত্যেকে পেয়েছে ২৫ হাজার টাকা, যা তাদের শিক্ষাজীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে।
সূত্র: প্রথম আলো