সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলায় হয়েছে। এ মামলায় নুসরাতের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে।আজ শনিবার মামলাটি দায়ের করেন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)। এজাহারে নুসরাতের বাবাকে একমাত্র আসামি করা হয়েছে।
এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আট থেকে ১০ জনকে।আবদুল হালিম, নুসরাত তাবাসসুমের বাবামামলার বিষয়টি জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তাঁর অনেক মানুষের সাথে বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগষ্ট পর থেকে সে পলাতক বলে জানি।মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। আজ শনিবার সন্ধ্যায় ছয়টার মুঠোফোনে তিনি বলেন, আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলাটি দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী তদন্ত করবেন।মামলার বিষয়ে যোগাযোগ করা হলে উপপরিদর্শক মহসীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাকে মামলা তদন্তকারী করা হয়েছে।
সূত্র: প্রথম আলো