টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকসেবীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগের মামলায় আজ শনিবার দুপুরে চার সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এর আগে শুক্রবার রাতে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।ওই চার সাংবাদিক হলেন দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান (৩০), এনটিভি অনলাইনের প্রতিনিধি এ আর সুজন (৩০), তাঁর সহযোগী তানিম আহমেদ (২২) ও সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে ওই চার সাংবাদিক উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দেওবাড়ী গ্রামের চাকলাপাড়া এলাকায় বাচ্চু পাগলার বাড়িতে যান।
সেখানে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে তাঁরা ভিডিও ধারণ করেন।
সূত্র: প্রথম আলো