পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে একটি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। তা হলো রাশিয়ার দখলে থাকা দনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে কিয়েভকে। আজ শনিবার প্রকাশিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্যে এমন তথ্যই উঠে এসেছে।২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। বর্তমানে ইউক্রেনের পাঁচ ভাগের প্রায় এক ভাগ অঞ্চল রুশ বাহিনীর দখলে রয়েছে।
মস্কো চায়, যুদ্ধ বন্ধের বিনিময়ে এই অঞ্চলগুলো তাদের কাছে ছেড়ে দিতে হবে কিয়েভকে। তবে এমন কোনো শর্তে রাজি না হওয়ার কথা বরাবরই জানিয়ে এসেছে ইউক্রেন।এরই মধ্যে যুদ্ধ বন্ধে আবুধাবিতে দীর্ঘ ৯ মাস পর মার্কিন মধ্যস্থতায় বৈঠক করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। বৈঠকে তেমন কোনো অগ্রগতির খবর না পাওয়া গেলেও একটি সমঝোতা হয়েছে।
আর তা হলো, যুদ্ধ বন্ধের ভবিষ্যৎ আলোচনাগুলোতে ইউরোপীয় দেশগুলোও অংশ নেবে।সেই ইউরোপীয় দেশ কোনগুলো, তা গতকাল শুক্রবার ডাবলিনে এক আলোচনায় ঠিক করা হয়েছে।
সূত্র: প্রথম আলো