রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ১৫ নভেম্বর ২০২৬। আবেদন চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে।ভর্তির আবেদনে মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে।
সূত্র: প্রথম আলো