চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় এক পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ জাহাংগীর আলম। তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল শনিবার রাতে পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, নিজের ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন দুটিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এসপি জাহাংগীর আলমের যোগাযোগসহ তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামে এক পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রয়েছেন নজরদারিতেরেঞ্জ রিজার্ভ ফোর্স চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় গতকাল রাতে তাঁর বিরুদ্ধে মামলাটি করেন।
সূত্র: প্রথম আলো